বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার প্রান কেন্দ্র কালাইয়া ব্ন্দরের ব্যবসায়ীরা দিন কাটাচ্ছেন ঘরে বসে।যেখানে দু দিন আগে ও ছিল ক্রেতা বিক্রেতার সমাগম চোখে পড়ার মত।ছিল প্রশাসনের জেল জরিমানা।সেই গার্মেন্টস পট্রি আজ সরেজমিনে গিয়ে দেখা যায় লোকশূন্য।এ ব্যাপারে গার্মেন্টস ব্যবসায়ী নাজিব কে ফোন দিলে জানান বাউফল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,বাউফল প্রশাসন এবং সর্বপরি কালাইয়া ইউ পির স্বনামধন্য চেয়ারম্যান মহোদয় আমাদের ব্যবসায়ীদের সাথে সভা করে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাচতে দোকান বন্ধ রাখার নির্দেশ দিলে আমরা তা পালন করি।এ ব্যাপারে সরেজমিনে কালাইয়া ইউনিয়ন ছাএলীগ সভাপতি রাহাত বলেন কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফয়সাল আহমেদ মনির মোল্লার নির্দেশে ব্যাবসায়ীরা দোকান বন্দ রাখার সিদ্ধান্ত নেয়।
আজকালের কন্ঠ /ফোরকান / মিজান