মোঃ কবির হোসেন খানঃ গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাবাসীকে গাজীপুর ১আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কোনাবাড়ী থানার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহম্মেদ।
মোঃ কাউসার আহম্মেদ বলেন এক মাস সিয়াম সাধনায় আত্মশুদ্ধির পর এসেছে খুশির ঈদ । তাই ঈদুল ফিতরের আনন্দঘন মূহুূর্তে কোনাবাড়ী থানার ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
কাউন্সিলর কাউসার আহম্মেদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, আমার প্রিয় কোনাবাড়ী থানা ও ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। সেই সাথে করোনা প্রাদুর্ভাবে সবাই ঘরে । সরকারের সিদ্ধান্ত মেনে চলুন,সকলকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন।
আজকালের কন্ঠ /কবির / মিজান