Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ৪:০৯ অপরাহ্ণ

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা উপহার ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা উপহার ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বিশ্ব মানবতার জননী, আমাদের একমাত্র বাতিঘর, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম শুভ জন্মদিন আগামীকাল ২৮ সেপ্টেম্বর। দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা উপহার এবং প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রিন্ট করুন