Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ৬:১৯ অপরাহ্ণ

স্বেচ্ছাসেবক লীগের সাতক্ষীরা জেলা শাখার ত্রি–বার্ষিক সম্মেলন

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাতক্ষীরা জেলা শাখা ত্রিবার্ষিক সম্মেলন গত ২৫ শে সেপ্টেম্বর সকাল ১১ টায় পি এন হাইস্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়৷

সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব এ কে এম আফজালুর রহমান বাবু৷

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক সভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি সহ-সভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, আলহাজ্ব মো: নজরুল ইসলাম সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ সাতক্ষীরা,এস এম জুগলুল হায়দার এমপি সভাপতি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ, সৈয়দ নাসির উদ্দিন সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,খায়রুল হাসান জুয়েল যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আব্দুল্লাহ আল সায়েম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ৷
বিশেষ বক্তা হিসেবেউপস্থিত ছিলেন আফসারুজ্জামান উপ কৃষি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মো:ওয়াহিদুল ইসলাম খান সজিব উপ প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,সুবল ঘোষ জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ৷

সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব কাজী ফিরোজ হাসান আহ্বায়ক সাতক্ষীরা জেলা সম্মেলন প্রস্তুত কমিটি এবং সঞ্চালনা করেন শেখ নাজলুল হক মনি সদস্য সচিব সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটি৷

এসময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দ সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রিন্ট করুন