Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ৩:৪৮ অপরাহ্ণ

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

তানজিনা ফেরদৌস তন্বি : পটুয়াখালীর বাউফলে আল-আমিন হত্যা মামলার অন্যতম প্রধান ৩ জন পলাতক আসামিকে র‌্যাব-৮ সিপিসি-০১ পটুয়াখালী এবং র‌্যাব-১১ সিপিএসসি নারায়নগঞ্জ এর যৌথ অভিযানে আটক হয়েছে।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী জানান, একটি যৌথ অভিযানিক দল শুক্রবার ২২/০৯/২০২৩ খ্রিঃ তারিখ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে।রুপগঞ্জ থানাধীন ৭৮নং মৈকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক হানিফের ভাড়া বাসা থেকে ৩ জন হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি যাহার নাম ১। মোঃ শহিদুল মৃধা (৩২), পিতা- মৃত বশার মৃধা ওরফে বাসাই, ২। জাহিদুল মৃধা (২৭), পিতা- মৃত বশার মৃধা ওরফে বাসাই, ৩। মোঃ জহিরুল মৃধা (৩০), পিতা- মোঃ শাহজাহান মৃধা, সর্ব-সাং- দক্ষিণ মাধবপুর, ৪ নং ওয়ার্ড, বাউফলকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামিরা স্বীকার করে বলেন তারা বাউফল থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪/৫০৬ পেনাল কোড এর পলাতক আসামি আমরা।
পরে আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়।

প্রিন্ট করুন