Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১১:২৭ পূর্বাহ্ণ

বিয়ে করলেন তরুন মডেল অভিনয়শিল্পী মুবিনুল হক

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসলেন মডেল অভিনেতা মুবিনুল হক। পরিবারের ভাই বোনের মধ্যে মুবিনুল হক বড় ছেলে। মুবিনুল হক চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এম.বি.এ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন।

মুবিনুল হক গত সোমবার দুপুরে শারমিন আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আমি ও আমার স্ত্রী শারমিন আকতার আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।

শারমিন আকতার ছোট বেলা থেকেই ওমানে প্রবাস জীবন যাপনের মাধ্যমে বড় হয়েছেন। তার বাবা একজন ওমান প্রবাসী তাদের পরিবারের সবাই ওমানে থাকেন। শারমিন আক্তার ওমানের কলেজ থেকে এইচএসসি পাশ করেন বিজ্ঞান বিভাগ থেকে। তার পরিবার দেশে এসেছেন কয়েক মাস হলো।

তাদের দুজনের পরিবারের আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের দিন তারিখ ঠিক হয়। বিয়ের অনুষ্ঠান চট্টগ্রামে আলমগীর কনভেনশন হল এ অনুষ্ঠিত হয়।

পরিশেষে নতুন এই পথচলায় সবার দোয়া চেয়েছেন মুবিনুল হক। ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

সারাজীবন যেন আমরা একসাথে কাটাতে পারি সবার কাছে এই দোয়া কামনা করছি।

 

প্রিন্ট করুন