Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ১১:১৮ পূর্বাহ্ণ

নিরাপত্তাব্যবস্থা থাকছে রাঘব-পরিণীতির বিয়েতে

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম নামিদামি হোটেল লীলা প্যালেসে বসছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের আসর। দেশের তাবৎ সব রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন তাদের বিয়েতে। সে কারণে ব্যবস্থাপনা যেমন রাজকীয় করা হচ্ছে, তেমনই আঁটসাঁট হচ্ছে নিরাপত্তাব্যবস্থাও।

বিরাট-আনুশকা থেকে শুরু করে ভিকি-ক্যাটরিনার বিয়েতেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। তার অন্যথা হচ্ছে না রাঘব-পরিণীতির বিয়ের ক্ষেত্রেও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ১০০ জন নিরাপত্তারক্ষী থাকবেন বিয়ের আসরে। হ্রদের মাঝে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ভোল বদলে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তাব্যবস্থা।

শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের কয়েক দিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হবে। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতিমুহূর্তে চলবে মনিটরিং। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় বর-কনে ও অন্যান্য অতিথিকে নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হবে। পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও থাকবেন বিমানবন্দরে।

তাদের বিয়েতে মোট ২০০ জন অতিথি। তার মধ্যে ৫০ জন ভিভিআইপি। যে তালিকায় দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন। সেই কারণে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।

 

প্রিন্ট করুন