Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ১১:০৫ পূর্বাহ্ণ

ডাক পেলেন হাসান মাহমুদ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : চোটে পড়েছেন জাতীয় দলের আলোচিত পেসার তানজিম হাসান সাকিব। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। তিনি এই সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন।

সদ্য সমাপ্ত এশিয়া কাপের শেষ ম্যাচে জাতীয় দলে অভিষেক হয় তানজিম সাকিবের। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেটে আগমনের বার্তা দিয়েছেন বেশ জোরেশোরেই। প্রতিপক্ষও সমীহ জাগানোর মতোই। ভারতের বিপক্ষে অভিষেকের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড। তবে সিনিয়র ক্যারিয়ারের দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়তে হয়েছে তাকে।

দুর্দান্ত অভিষেকের পর ফেসবুকে তার অনেক আগের একটি স্ট্যাটাস ভাইরাল হয়, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। বিতর্কের জেরে ক্ষমাও চান তরুণ এ পেসার।

প্রিন্ট করুন