Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২১, ২০২৩ , ৬:৩৮ অপরাহ্ণ

নিকোলসকে ফিরিয়ে জুটি ভাঙলেন মোস্তাফিজ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : ১৬ রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর দলের হাল ধরেন উইল ইয়াং ও হেনরি নিকোলস।

ভয়ঙ্কর হয়ে ওঠা ১১৭ বলের ৭৯ রানের এই জুটির বিচ্ছেদ ঘটান কাটার মাস্টার মোস্তাফিজু রহরমান। দ্য ফিজের তৃতীয় শিকারে পরিনত হওয়ার আগে ১১৭ বলে ৭৯ন নিকোলস। সাজঘরে ফেরার আগে ৫৭ বলে ৪৪ রান করেন নিকোলস। তার বিদায়ে ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বৃষ্টির বাগড়ায় পড়ে যায় নিউজিল্যান্ড। দুই ঘণ্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য ৮ ওভার কমে যায়। খেলা হবে ৪২ ওভারে।

তার শিকার হওয়ার আগে ২০ বলে এক বাউন্ডারিতে ৮ রান করার সুযোগ পান ফিন অ্যালান। এক রানে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ১৬ রানে দুই উইকেট হারায় কিউইরা।

দুই উইকেট হারিয়ে প্রাথমিক ধকলে পড়ে যাওয়া দলের হাল ধরেন ওপেনার উইল ইয়াং ও হ্যানরি নিকোলস। তৃতীয় উইকেটে তারা ১১৭ বলে ৭৯ রানের জুটি গড়েন।

 

প্রিন্ট করুন