Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২১, ২০২৩ , ৪:১৬ অপরাহ্ণ

  যাত্রাবাড়ী এলাকা হতে বিপুল পরিমাণ ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ভোরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যের ১০০০ (এক হাজার) পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফরহাদ হোসেন (৩৪), পিতা- মোঃ মোজাম্মেল হক, সাং- আঙ্গরত, থানা- ধামুইরহাট, জেলা- নওগাঁ, ২। মোঃ মোহাব্বত আলী (৫৪), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- মংলাপাড়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, এই বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করা হয়। তবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে ছাড়া হচ্ছে। এই বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেয়া হয়। ব্যবহারকারী ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে মাদকের প্রতিক্রিয়া তার শরীরে দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ না হয়, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে বলে জানা যায়।

প্রিন্ট করুন