এমএম রহমান : করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন সরকার মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রাখব
বলে জানিয়েছেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ । আজ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম সানির আয়োজনে ঝিকাতলা বাসস্টান্টে ২শত দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নির্মল রঞ্জন গুহ বলেন,আমরা অসহায় মানুষকে ত্রাণ এবং অন্যন্য সহযোগিতা দিচ্ছি , সংগঠনের নেতাকর্মীদের জন্য এটা একটা ম্যাসেজ, এই কার্যক্রম বিভিন্ন জেলার নেতৃবৃন্দ দেখছেন এবং তারাও উৎসাহিত হচ্ছেন। সরকারের সহযোগিতা ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ তাদের নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, ত্রাণ দিচ্ছে, ধানকেটে কৃষককে সহযোগিতা করছে, ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস ও টেলি হেলথ কল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছে । তিনি বলেন’ আমাদের বক্তব্য হলো আমরা দিচ্ছি তোমরাও অল্প অল্প করে দাও। তাতে গোটাদেশের মানুষ কিছু না কিছু পাচ্ছে, উপকৃত হচ্ছে। আমি মনেকরি এটাই চাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ।
আজকালের কন্ঠ / মিজান