Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৩ , ১:৪৪ অপরাহ্ণ

ডিভোর্সে ৪ কারণ লিখলেন পরীমনি

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : দেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না; সে তালিকায় বরাবরই এগিয়ে ছিলেন আলোচিত পরীমনি। এবার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হেটেঁছেন ঢালিউড এই অভিনেত্রী।

সোমবার এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। যেখানে তালাকের কারণ হিসেবে চারটি বিষয়কে সামনে এনেছেন পরী।

গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর তাদের বিচ্ছেদ অবধারিত হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন পরীর ঘনিষ্ঠজনরা। তবে পরী কারণ হিসেবে সেগুলো উল্লেখ করেননি বিচ্ছেদপত্রে।

সেখানে তিনি কারণ হিসেবে জানান, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। আর এজন্য ১৮ নং কলাম অনুযায়ী পরী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান।
এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমণি।

সে সময় ফেসবুকে এই অভিনেত্রী একটি পোস্ট দেন, সেখানে তিনি তার রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন। তখন স্পষ্টতই জানান যে, এভাবে তিনি আর রাজের সঙ্গে থাকতে চাইছেন না। এরপর বেশ কয়েক দফায় অভিমান ভুলে এক হলেও বেশকিছু দিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না।

প্রিন্ট করুন