Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২০, ২০২০ , ১০:২৫ অপরাহ্ণ

৭শত গরীবদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন স্বেচ্ছাসেবকলীগ

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান : ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজ হাবিবের আয়োজনে রাজধানীর কুড়িল বিশ্বরোডে করোনা ভাইরাস পরিস্হিতিতে ৭শত অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক জননেতা এ.কে.এম আফজালুর রহমান বাবু এবং কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে নির্মল রন্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ৬ কোটি অসহায় ও নিম্ন আয়ের মানুষ ত্রান সহযোগীতা পাচ্ছেন। সরকারের এই কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি দেশের ৬৪ জেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের মাঝে ত্রাণ সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। ফলে সারাদেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুঃখ দুর্দশা অনেকটা কমে গেছে।তিনি আরো বলেন, এই মহা দুর্যোগ কালীন মুহুর্তে অসহায় মানুষের পাশে আছি এবং স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগন অসহায় মানুষের পাশে থাকবে ।

বিশেষ অতিথি আফজালুর রহমান বাবু বলেন, আমরা অসহায় মানুষকে ত্রাণ এবং অন্যন্য সহযোগিতা দিচ্ছি , সংগঠনের নেতাকর্মীদের জন্য এটা একটা ম্যাসেজ, এই কার্যক্রম বিভিন্ন জেলার নেতৃবৃন্দ দেখছেন এবং তারাও উৎসাহিত হচ্ছেন। সরকারের সহযোগিতা ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ তাদের নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, ত্রাণ দিচ্ছে, ধানকেটে কৃষকক সহযোগিতা করছে, ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস ও টেলি হেলথ কল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছে । তিনি বলেন’ আমাদের বক্তব্য হলো আমরা দিচ্ছি তোমরাও অল্প অল্প করে দাও। তাতে গোটাদেশের মানুষ কিছু না কিছু পাচ্ছে, উপকৃত হচ্ছে। আমি মনেকরি এটাই চাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ।

আফরোজ হাবিব বলেন, করোনা ভাইরাসের মহাপ্রাদুর্ভাবে দেশে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষগুলো আজ দিশেহারা, দিন দিন অসহায় হয়ে পড়েছে। আমার এই ক্ষুদ্র উদ্যোগের কারনে ৫শত পরিবার কিছুটা হলেও উপকৃত হবেন। এর ফলে নগরের আমাদের অন্যান্য ইউনিটগুলো উৎসাহিত হবে এই অসহায় মানুষগুলোর পাশে দাড়াতে । ত্রানকার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা কাজী মোয়াজ্জেম হোসেন, নাফিউল করিম নাফা,শাহ জালাল মুকুল ও আবুল কালাম আজাদ হাওলাদার সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাএলীগের নেতৃবৃন্দ ।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন