সুখবর দিলেন পরীমনি | Daily AjKaler Kontho

সুখবর দিলেন পরীমনি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১:৩৪ অপরাহ্ন
সুখবর দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন মাতৃত্বকালীন অবসরে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এ অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন এ নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন কাজ শুরুর জন্য চুক্তিবদ্ধও হয়েছেন।

এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন গত রোববারের দিনটি তার জন্য গুরুত্বপূর্ণ। তবে কী কারণে গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো আভাস তখন দেননি।

সারা দিন অনুরাগীদের পাখির চোখ ছিল অভিনেত্রীর ফেসবুকে। অথচ টু শব্দটি করেননি পরী। দিনভর নেটিজেনদের কৌতূহলে রেখে সরব হলেন আজ প্রথম প্রহরে। জানালেন সরকারি অনুদানের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

সোমবার দিবাপূর্ব রাতে নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। সেখানে উঠে এসেছে নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার মুহূর্ত।
এর পর ছবি সংশ্লিষ্টদের সঙ্গে লেন্সবন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— এটা ডোডোর গল্প।