Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩ , ৪:৪৭ অপরাহ্ণ

ইনিংসের তৃতীয় বলেই উইকেট

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলংকা।বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৪০ মিনিট পর। তবে খেলার দৈর্ঘ কমেনি। আর বৃষ্টি না হলে খেলা ৫০ ওভারেই হবে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে স্বাগতিক শ্রীলংকা। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই জসপ্রিত বুমরাহর শিকার লংকান ওপেনার কুশাল পেরেরা। উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে ফেরেন কুশাল।

শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এশিয়া কাপের গত আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় লংকানরা। এবার টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।

এশিয়া কাপের গত ১৫ আসরের মধ্যে ভারত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতে। ছয়বার শিরোপা জিতে নেয় শ্রীলংকা। আর পাকিস্তান জিতে ২ বার। বাংলাদেশ তিনবার ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি।

 

প্রিন্ট করুন