মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর : শরীয়তপুরে সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া ও সাধারণ সম্পাদক হোসেন সরদারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ইতালি যুবলীগ নেতা সৈয়দ সুমন।শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় সৈয়দ সুমন ইতালি অবস্থান করছিলেন। ইতালি থেকে দুই মাস আগে তিনি দেশে আসে। করোনা দুর্যোগে অসহায়দের মাজে খাদ্য সামগ্রী বিতরণে ব্যস্ততা কাটিয়ে আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের সদর উপজেলা যুবলীগের নেতা কর্মিদের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুরুজ খান,করিম ঢালী, রুবেল মৃধা, যুগ্নসারণ সম্পাদক জাকির মৃধা,সাংগঠনিক সম্পাদক সোহেল খান, আয়নাল হক,আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক পিন্টু প্রমুখ ।
আজকালের কন্ঠ /জামাল /মিজান