মোঃ কবির হোসেন খান : বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। ঘরের বাহিরে না আসার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার। ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে সকল ধরনের কর্ম। না খেয়ে দিন যাপন করছেন দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো। সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন জেলায়,থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে । এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান এর নির্দেশনায় কোনাবাড়ী থানা যুবদলের পক্ষ থেকে গরীব ও অসহায় ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী গুলো সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের হাতে হাতে পৌছিয়ে দেওয়া হয়েছে। আজ ১৯ শে মে মঙ্গলবার কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্র, অসহায়,খেটে খাওয়া রিক্সাচালকদের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র বিতরন করেন। মোঃ রেজাউল করিম মাস্টার (সাবেক) কোনাবাড়ি ইউনিয়ন যুবদল এর সভাপতিত্বে, মোঃ বাবুল হোসেন (সাবেক) সভাপতি কোনাবাড়ী থানা ছাত্রদল ও আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বশির উদ্দিন সভাপতি মহানগর যুবদল। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সাধারন সম্পাাদক হাজী জসিম উদ্দিন ভাট্র। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সবুজ সহ সভাপতি,জি.এস মাসুম যুগ্ন সাধারণ সম্পাদক,মোঃ আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক। এ সময় আরো উপস্থিথত ছিলেন কোনাবাড়ী থানা বি এন পির আহ্বায়ক আলহাজ্ব রবিউল ইসলাম রবি, সদস্য সচিব মোঃ সাজ্জাদুর রহমান (মামুন), বিএনপি নেতা আঃ বারেক সরকার, সিরাজুল ইসলাম,যুবদল নেতা মোঃ জালাল হোসেন, মোঃ ফরহাদ হোসেন, কোনাবাড়ী থানা ছাত্রদল নেতা মোঃ জাকারিয়া সরকার হিমেল,নাজমুল আলম,পিয়াস চাকলাদার, সেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, মোঃ সেলিম রেজা সহ কোনাবাড়ী থানা বি.এন.পির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ /কবির /মিজান