Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহে সদর উপজেলার বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন আফজালুর রহমান বাবু

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত বোররচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,ময়মনসিংহ-৪ আসনের কৃতি সন্তান জননেতা আফজালুর রহমান বাবু।

ময়মনসিংহ সদর উপজেলা বোররচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জনাব স্বপন মিয়া ও যুগ্ম আহবায়ক জনাব আতিউর রহমান রতনের আয়োজনে এবং বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব জায়েদুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় সকাল ১১ ঘটিকায়।

উক্ত উঠান বৈঠকে বোররচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রভাষক শাহীন আলম ও দপ্তর সম্পাদক সিদ্দিক মিয়ার আয়োজনে এবং বোররচর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব বদর আলীর সভাপতিত্বে অন্য একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় দুপুর ১২ ঘটিকায়। ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির,ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল হক,মহানগর কৃষক লীগের সহ-সভাপতি জনাব শাহিনুর আলম সহ ইউনিয়ন আওয়ামীলীগ,অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বোররচর মানিক হাজী বাড়ির কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় এবং মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন জননেতা আফজলুর রহমান বাবু মহোদয় অতঃপর বোররচর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মরহম হাজী শওকত আলী চাচার কবর জিয়ারত করেন।
বিকাল ৩.৩০ ঘটিকায় বোররচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জনাব লালচান মিয়া এবং যুগ্ন আহ্বায়ক জনাব মাসুদ মিয়ার আয়োজনে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসলাম আহমেদ জিতুর সভাপতিত্বে অন্য একটি উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির,মরহুম শওকত আলী বদু সাহেবের সুযোগ্য সন্তান শফিউল আলম সোহেল,মহানগর কৃষক লীগের সহ-সভাপতি জনাব শাহিন আলম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিকালে মরহুম হাজী শওকত আলী স্মৃতি টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জননেতা আফজলুর রহমান বাবু।খেলায় হাজার হাজার লোকের সমাগম ঘটে।

বোররচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জনাব আসলাম আহমেদ চিতুর আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন চাচার সভাপতিত্বে অন্য আরেকটি উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির,মহানগর কৃষক লীগের সহ-সভাপতি শাহিনুর রহমান,আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম মুকুল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গুচ্ছগ্রাম সমিতির সভাপতি জনাব ইউনুস আলীর সভাপতিত্বে অন্য আরেকটি উঠান বৈঠকে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির,মহানগর কৃষক লীগের সহ-সভাপতি শাহিনুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসলাম আহমদ জিতু,যুগ্ন আহবায়ক স্বপন মিয়া,আতিউর রহমান রতন, লালচান এবং মাসুদ মিয়া সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এসব বৈঠকে জননেতা আফজালুর রহমান বাবু মহোদয়েরর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব তানজির আহমদ রাজীব,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান ইমন,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু উত্তম চক্রবর্তীর রকেট,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির হিমেল,মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও মহানগর যুবলীগ নেতা জনাব রাফিউল আদনান প্রিয়ম,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক নেতা জনাব জহিরুল ইসলাম,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব আল আমিন রনি,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ডক্টর আব্দুল্লাহ আল বাকী,ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর,সিনিয়র সহ-সভাপতি জনাব প্রভাষক শাহিন আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ নয়ন,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব তানজিল ফরাজী ও ওসান মিয়া,মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাহিদ মজলিস,স্টেজ ফর ইউথ মহানগর শাখার সাধারণ সম্পাদক আফনান তাহা সহ জেলা,মহানগর,সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসব উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ময়মনসিংহ -৪ আসনের আগামী দিনের স্বপ্ন সারথী জননেতা আফজালুর রহমান বাবু বলেন একটি পক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে চায়।বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কে প্রতিহত করে সকলে সিদ্ধান্ত নিয়েছে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য।জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে তিনি আরো বলেন একমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে সরকারি ভাবে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন,ব্যবস্থা করেছেন আলেমদের সর্বোচ্চ শিক্ষা সনদের,এছাড়াও সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পদ্মা সেতু থেকে শুরু করে মসজিদ মাদ্রাসার মক্তব পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।সর্বোপরি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া।

প্রিন্ট করুন