Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৯, ২০২০ , ২:৫৬ অপরাহ্ণ

বাউফলে ৯ প্রতিষ্ঠান কে জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ
বাউফল প্রতিনিধি :  পটুয়াখালী জেলার সাথে বাউফল উপজেলাকে লকডাউনের ঘোষনা করেছে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (১৮ মে) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে প্রচারে উল্লেখ করা হয়েছে।
সরজমিনে দেখা গেছে, উপজেলা প্রশাসনের এ ঘোষণা উপেক্ষা করে কিছু অসাধু ব্যাবসায়ীরা চালাচ্ছেন তাদের বেচাকেনা । উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ওয়ালটন শো রুম, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাকিব ইলেকট্রনিক, রাজধানী শো রুম, বাজার রোডের মোহন সাহার দোকান ও একাধিক কসমেটিক ও কাপড়ের দোকান, কুন্ডপট্টি এলাকার কাশারির দোকান, দালাল মার্কেটের একাধিক বস্ত্র ও জুতার দোকান সহ স্থানীয় একাধীক প্রভাবশালীদের ব্যবসা প্রতিষ্ঠানের একটি দরজা খুলে চলছে বেচাকেনা। নেই সেখানে কোন সামাজিক কিংবা শারীরিক দূরত্বের বালাই; নেই করোনা ভাইরাস আতঙ্ক! অপরদিকে ডিলারদের মাধ্যমে পরিচালতি ওএমএস এর চাল বিক্রিতেও মানা হচ্ছেনা সামজিক দূরত্ব। আবার কিছু প্রতিষ্ঠান সরকারের এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।
অপরদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে দিনের শুরতেই ইউএনও বাউফলের বিভিন্ন এলাকায় ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতিরেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে মাঠে কাজ করছেন। পাশাপাশি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা ও করেছেন। এর মধ্যে পৌর শহরের দালাল মার্কেটে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন।
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী কালাইয়া ইউপির ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন। লকডাউনের প্রথম প্রহরে পৃথক ওই মোবাইল কোর্টে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
আজকালের কন্ঠ /ফোরকান /এম
প্রিন্ট করুন