স্পোর্টস ডেস্ক : বৃষ্টির পর শুরু হয়েছে পাকিস্তান-শ্রীলংকার ম্যাচ। টসে জিতে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। দুই দলের জন্যই আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজ যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে।
নিয়মানুযায়ী বিকাল তিনটায় টস হওয়ার কথা থাকলেও তুমুল বৃষ্টির কারণে দুই ঘণ্টা পর হলো টস।
বৃষ্টিতে বিলম্ব হওয়ার কারণে ম্যাচটি হবে ৪৫ ওভারে। ম্যাচে প্রথম পাওয়ারপ্লে হবে ৯ ওভার। পরেরটি ১০-৩৬। শেষ পাওয়ারপ্লে হবে ৩৭-৪৫ ওভারে।
যদি খেলার মাঝেই ফের বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায় তবে ফাইনালে ভারতের সঙ্গে খেলবে শ্রীলংকা। এবারের এশিয়া কাপে শ্রীলংকায় হওয়া প্রতিটি ম্যাচেই বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা করতে হয়েছে। এশিয়া কাপে প্রথম পর্বে পাল্লেকেল্লেতে ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
প্রসঙ্গত, আগামী ১৭ সেপ্টেম্বর শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।