Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৮, ২০২০ , ৯:১৬ অপরাহ্ণ

মুন্সিগঞ্জে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন : নির্মল রঞ্জন গুহ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন সরকার মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে বলেজানিয়েছেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ।

মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা ইউনিয়নের শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন, এ সময় উপস্থিত ছিলেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় নেতা মোবাশ্বের চৌধুরী সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছেন। এছাড়াও ১ কোটি মানুষের মাঝে রেশন কার্ড এবং ৫০ লাখ মানুষের মাঝে নগদ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। ঈদকে সামনে রেখে এসকল উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান ।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন