Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৮, ২০২০ , ৬:২৪ অপরাহ্ণ

কোনাবাড়ীর বাইমাইলে খাদ্য সামগ্রী বিতরণ করলেন দেওয়ান মনির ও কাজী শাহাদাত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ কবির হোসেন খানঃ গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এড.আজমত উল্লাহ খান এর নির্দেশনায় মহামারী করোনা ভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পরা গরীব, দুস্থ, অসহায় খেটে খাওয়া, দিনমজুরের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী উপহার দেন গাজীপুর মহানগর ছাত্রলীগের (সাবেক) সহ সভাপতি দেওয়ান মনির ও গাজীপুর মহানগর ছাত্রলীগের (সাবেক) ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক কাজী শাহাদাৎ। আজ
সোমবার (১৮ই মে) সকালে কোনাবাড়ী থানার বাইমাইল ঈদগাহ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় ৬শত কর্মহীন অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ গাজীপুর মহানগর আওয়ামী লীগ, কোনাবাড়ি থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /কবির /এম

প্রিন্ট করুন