নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় আলোচিত আছমা হত্যা মামলার দীর্ঘদিন পলাতক আসামি রুনা বেগম’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৯:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং-৯২(৮)১৫, ধারাঃ ৩০২/৩৪ দন্ডবিধি। উল্লেখিত হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত দীর্ঘদিন পলাতক আসামি রুনা বেগম (৩০), স্বামী-শাহজালাল, সাং- মড়ইতলা মধ্যেরচর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।