বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মন্জু বেগম (৫৫)স্বামী:নুরুল হক খান।তার নিজ বসত বাড়িতে প্রতিদিনের ন্যায় গৃহস্থালির কাজ করছিলেন।হঠাৎ অদ্য(১৭/৫/২০২০ই;)তাং বেলা ১১.৪৫ মিনিটের সময় পূর্বে জমি জমা নিয়ে বিরোধ কারী ছালাম হা; (৪৫)পিতা:কাশেম হা; এর নির্দেশে সন্ত্রাসী বাহিনীর প্রধান ফিরোজ হাং পিতা:লালমিয়া হাং সহ ৫/৭ জন তার নিজ ঘরে ঢুকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি লাঠি শোটা দিয়ে পিটাতে থাকে এবং বলে যে ভাইকে জমি দিবি কিনা বল।তার চিৎকারে স্হানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে কর্তব্য রত চিকিৎসক ডা:স্বর্না প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রেরন করেন।অভিযুক্ত ফিরোজ হাং কে ফোন দিলে বলেন যে আমাকে মারধর করা হয়েছে।মোহন ভাই উদ্ধার করেছে।মোহন মিয়া কে ফোন দিলে বলেন যে আমি ছিলাম না।ও ভাল লোক না।এ ব্যাপারে বাউফল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
আজকালের কন্ঠ /ফোরকান /এম