মোঃ কবির হোসেন খান : প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। দিন যত বাড়ছে আক্রান্তের সংখ্যাও তত বাড়ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে মানুষের এখন একমাত্র নিরাপদ স্থান হচ্ছে ঘর। ঘরে অবস্থান করার ফলে উপার্জনহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র ও অসহায় মানুষগুলো। ফলে, সংসার কীভাবে চলবে এনিয়ে উৎকন্ঠায় দিন পার করছে তারা। উপার্জনহীন এসব অসহায় মানুষদের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রাকিবুল ইসলাম (সুরুজ মুন্সী) তিনি তার নিজস্ব অর্থায়নে উপার্জনহীন, খেটে খাওয়া হতদরিদ্র ও অসহায় ৬শত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন। এবং করোনা ভাইরাস থেকে ঝুঁকিমুক্ত ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আজ ১৭ ই মে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলএর দিকনির্দেশনায় রিজ ইন্টারন্যাশনাল স্কুল মাঠে উপহার সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃংখল ভাবে সকলের হাতে হাতে তুলে দেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোঃ হেলাল উদ্দিন হেলু সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ সোলায়মান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) কোনাবাড়ী ইউপি। মোঃ হাজী শাহাব উদ্দিন সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন মোঃ হাজী জাফর বেপারী রনি, মোঃ জাকির হোসেন ভান্ডারী, মোঃ আমিনুল ইসলাম, দেওয়ান মারুফ মোঃ সোহেল মিয়া, মোঃ জাকির হোসেন জয়, এ. আর নয়ন,মোঃ হারুন-অর-রশিদ,জাহিদ আহসান নয়ন, এ. আর নাহিদ সহ কোনাবাড়ী থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ /কবির /মিজান