Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১১, ২০২৩ , ৬:৫২ অপরাহ্ণ

মুশফিক কন্যা সন্তানের বাবা হলেন

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম কন্যা সন্তানের বাবা হয়েছেন। তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি ও নবজাতক শিশু দুজনেই বর্তমানে আছেন নিবিড় পর্যবেক্ষণে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।

সেই পোস্টে তিনি লিখেছেন, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা-মেয়ে দুজনে বর্তমানে আছেন নিবিড় পর্যবেক্ষণে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

এর আগে, গত রবিবার ভোরে কলম্বো থেকে ঢাকায় ফিরে মুশফিক। সঙ্গে ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের মাঝে তিন দিনের ছুটি চলমান। সেটা শেষ হলে আবারও তারা যোগ দেবেন দলের সঙ্গে।

প্রিন্ট করুন