Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১১, ২০২৩ , ১:৫০ অপরাহ্ণ

মালয়েশিয়া অন এ প্লেট’ শিরোনামে শেরাটন ঢাকায় মালয়েশিয়ান ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এবং বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান হাই কমিশনের সহযোগিতায়, রাজধানীর শেরাটন ঢাকা, বনানী “মালয়েশিয়া অন এ প্লেট” শিরোনামে আয়োজন করেছে মালয়েশিয়ান ফুড ফেস্টিভ্যাল যা শেরাটন ঢাকার ১৪ তলায় অবস্থিত গার্ডেন কিচেন রেস্তোরাঁতে, যা শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে চলবে ২৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। এ উৎসবকে কেন্দ্র করে একটি প্রেস কনফারেন্স এবং খাবার পরিবেশন অধিবেশন আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন অনুষ্ঠান হয়েছে সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ বিকেল ৪টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত।

এ আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন মালয়েশিয়া থেকে আগত সেলিব্রিটি শেফ মুহাম্মদ হাজওয়ান বিন হাজাল এবং মুহাম্মাদ আলিফ আখবার বিন জাকারিয় এবং পরিবেশন করবেন বাংলাদেশের সকল খাদ্যরসিকদের কাছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের আসল স্বাদ। কিছু বিশেষ মালয়েশিয়ার খাবারের মধ্যে রয়েছে নাসি গোরেং, নাসি লেমাক, কেরাবু লাউটান, সাম্বাল কিকাপ সোটং বাকার, উদাং হারিমাউ সাম্বাল পেটাই, উদং মাসাক লাদা হিতামালং ইত্যাদি। এছাড়াও মাংস খেতে পছন্দ করেন এমন খাদ্য রসিকদের জন্য খাঁটি মালয়েশিয়ান কেরাবু আয়াম ক্যারিক দাউন সেলোম, সাম্বাল, বিলিস তুম্বুক সিলি আপি, সাতে আয়াম, গরুর মাংস বেরসামা কুয়া কাকাং, তিমুন, বাওয়াং, নাসি ইম্পিট সহ আরও অনেক মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরণের ডেজার্ট যেমন পেঙ্গাট কেলেদেক মেরাহ, বুবুর কাকাং হিজাউ, পেঙ্গাট পিসাং এবং আরও অনেক মিষ্টান্ন এর আয়োজন থাকবে মিষ্টিপ্রেমীদের সন্তুষ্ট করতে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোঃ হাশিম, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ সাখাওয়াত হোসেন, দি ওয়েস্টিন ঢাকা ও ইন-চার্জ শেরাটন ঢাকা, জেনারেল ম্যানেজার, স্টিফেন ম্যাসে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সভাপতি, সৈয়দ আলমাস কবির, শেরাটন ঢাকা সহ মালয়েশিয়ার সেলিব্রিটি শেফ, নির্বাহী শেফ, এরহান ডেমির এবং অন্যান্য বিশিষ্ট অতিথি, পার্টনার কর্পোরেট উচ্চপদস্থ কর্মকর্তা, ফুড ভ্লগার, এবং মিডিয়া সহযোগী বন্ধু। এ আয়োজনে অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে উৎসবটি উদ্বোধন এর পরেই মালয়েশিয়া থেকে আগত সেলিব্রিটি শেফদের দ্বারা মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার স্বাদ গ্রহণের জন্য উপস্থাপন এবং পরিবেশন করা হয়।

প্রিন্ট করুন