আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরীকে ইভটিজিং করার দায়ে চান্দু মিয়া (২৭) নামে এক যুবককে ১ মাস ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এই সাজা দেন। কলাতিয়া ফাঁড়ির সাব- ইন্সপেক্টর আবু শহিদ এ তথ্য জানান। চান্দু মিয়া উপজেলার হযরতপুর গরুর হাট এলাকার ফজর আলীর ছেলে।
সাব- ইন্সপেক্টর আবু শহিদ জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই পরীক্ষার্থীকে চান্দু ইভটিজিং করে। এ সময় অভিভাবক ও স্থানীয়দের অভিযোগে চান্দুকে ধরে তার কাছে নিয়ে আসে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা পরিষদ নিয়ে আসার জন্য বলেন। পরে সেখোনে নিয়ে গেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম ভ্রাম্যমাণ আদালত চান্দু মিয়াকে ১ মাস ১৫দিনের দণ্ড দেন।
পরে তাকে হাজত বাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সাব- ইন্সপেক্টর।