নিজস্ব প্রতিনিধি : সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। ঘরের বাহিরে না আসার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার। ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে সকল ধরনের কর্ম। না খেয়ে দিন যাপন করছেন দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো।
সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন জেলায়,থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় বাউফল থানায় কালিশুরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ৭শত গরীব ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী গুলো সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের হাতে হাতে তুলে দেওয়া হয়েছে।
কালিশুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জববার রায়হান মল্লিক বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয় ।এজন্য এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে আমি মনে করি।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল,ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, মহিলা দল, ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
আজকালের কন্ঠ / এমএম