Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১০, ২০২৩ , ৩:৩১ অপরাহ্ণ

নৌকার মনোনয়ন প্রত্যাশী আঃ রশিদের নির্বাচনী বিশাল জনসভা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী-১৪১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আঃ রশিদের বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসভা।

গত শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের যমুনা নদী সংলগ্ন এলাকা থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে ভাটারা ইউনিয়নের ভাটারা হাই স্কুল এন্ড কলেজ মাঠে জনসভায় মিলিত হয়।

জনসভায় সঞ্চালনা করেন সরিষাবাড়ী অনার্স কলেজের উপাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী-১৪১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি, তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আঃ রশিদ।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশিদ, পৌর মেয়র মোঃ মনির উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল গনি, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সদস্য এড. শহীদুল্লাহ, ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান জুয়েল, আবু তাহের চেয়ারম্যান, পোগলদিঘা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ সামস উদ্দিন, ভাটারা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আলামিন হোসাইন শিবলু, বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন।

প্রিন্ট করুন