আজ জি-টোয়েন্টি সম্মেলনের শেষদিন | Daily AjKaler Kontho

আজ জি-টোয়েন্টি সম্মেলনের শেষদিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৩, ১:১৩ অপরাহ্ন
আজ জি-টোয়েন্টি সম্মেলনের শেষদিন

আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলনের শেষদিনের কার্যক্রম চলছে। প্রথম দিন শেষে দিল্লি ঘোষণার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির নিরাপদ ব্যবহার নিশ্চিতে ‘গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স’ নামে নতুন একটি জোট গঠন করেছে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ অন্তত ১২টি দেশ।

জোটভুক্ত দেশগুলো যৌথ ঘোষণাপত্রে সম্মত হলেও ইউক্রেন ইস্যু নিয়ে এখন পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ আসেনি। সম্মত হওয়া যৌথ ঘোষণা গর্বিত হওয়ার মতো কিছু নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবারের সম্মেলনে যোগ না দেওয়ায় যৌথ ঘোষণা বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষকরা।

ঘোষণায় চলমান যুদ্ধের জন্য রাশিয়াকে সরাসরি দায়ী না করলেও একে বালি ঘোষণার চেয়ে আলাদা দাবি করেছে ভারত। এ অবস্থায় শুরু হয়েছে ‘ওয়ান ফিউচার’ নামে তৃতীয় সেশন। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা। এর মধ্য দিয়েই আজ শেষ হচ্ছে জি-টোয়েন্টির ১৮তম সম্মেলন।