আজকালের কন্ঠ ডেস্ক : নয়াদিল্লিতে চলমান জি-২০ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ছিলেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে নয়াদিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হয়। সম্মেলনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওই সেলফি তোলেন জো বাইডেন।

সেলফি তোলার সময় সামনে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। একটি ছবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে শেয়ার করেন।