Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৯, ২০২৩ , ১:২১ অপরাহ্ণ

লংকানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : শ্রীংকার বিপক্ষে প্রথম পর্বে হারের প্রতিশোধ সুপার ফোরে নিতে পারবেন কি সাকিব-মুশফিকরা! বিষয়টা অনেকটাই নির্ভর করছে ব্যাটারদের ওপর। ফাইনালের সম্ভাবনা ধরে রাখার জন্যও এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে কলম্বোর বৃষ্টি সব হিসাব পালটা দিতে পারে। আগামী সপ্তাহ কলম্বোতে প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৩১ আগস্ট পাল্লেকেলেতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে হারতে হয়েছিল সেদিন। ওই এক হারে আসর থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল টাইগারা। অবশ্য দেয়ালে পিঠ ঠেকে গেলেই যেন টাইগারদের সেরাটা বেরিয়ে আসে। তিন দিনের ব্যবধানে লাহোরের ভয়াবহ গরমে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ ৩৩৪ রান তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই লাহোরে ব্যাটিং স্বর্গেই আবার পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানে অলআউট।

এখন পর্যন্ত টুর্নামেন্টের তিন ম্যাচে তিন ভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। লংকানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে এসেও দেখা যাবে পরিবর্তন। টিকে থাকার লড়াইয়ে ভাল কিছুই করতে চায় দলের খেলোয়াড়রা। গতকাল কলম্বোয় বৃষ্টি হয়নি। সকাল থেকেই লংকার রাজধানীর আকাশ পরিষ্কার। তাই বিকেলে হাথুরু জানান, কন্ডিশন অনুযায়ী ম্যাচের একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ।

এদিন বাংলাদেশ একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। এছাড়া থাকবেন লিটন দাস। তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহিদ হৃদয়, ছয়ে শামিম হোসেন। সাতে আফিফ হোসেন। আট নম্বরের জায়গায় দলে ফিরতে পারেন শেখ মাহেদি। স্পিনবান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় মেহেদিকে দেখা যেতে পারে এই ম্যাচে। এছাড়া তিন পেসার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবং শরিফুল ইসলাম।

 

প্রিন্ট করুন