Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৭, ২০২৩ , ১২:১৬ অপরাহ্ণ

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

পদ্মা সেতু পাড়ি দিয়ে ট্রেনটি ভাঙ্গা পর্যন্ত ১০টি স্টেশনের মধ্যে প্রথম দিন পাঁচটি স্টেশনে থামবে। পরীক্ষামূলক এই ট্রেনে রয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ সরকারের বিভিন্ন স্তরের ব্যক্তিরা।

 

প্রিন্ট করুন