Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৪, ২০২০ , ১১:৩৬ অপরাহ্ণ

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে শোক জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : বাংলা সাহিত্য ও সংস্কৃতির খ্যাতিমান অধ্যাপক ড. আনিসুজ্জামান স্যার আজ বৃহস্পতিবার বিকাল ৪.৫৫ মিঃ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন যাবত তিনি কিডনি ও ফুসফুস জটিলতায় ভুগছিলেন, প্রথমে রাজধানীর একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হলে অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার স্যার কে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর মৃত্যতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ব্যথিত ও গভীরভাবে শোকাহত।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান স্যার ঢাকা ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। ভাষা আন্দোলন উনসত্তুরের গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তিনি ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। সমাজ, সংস্কৃতি ও প্রগতিশীল মুক্তচিন্তার চেতনার ক্ষেত্রে বাতিঘরের ভূমিকা পালন করেছেন তিনি।
বাংলা একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান স্যার শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, ভারত সরকার কর্তৃক পদ্ম ভূষন পদকসহ একাধিক পুরস্কার লাভ করেন। শিক্ষাক্ষেত্রে বাঙালি জাতির জন্য তিনি ছিলেন আশির্বাদস্বরুপ, তাঁর এ অসামান্য অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু অধ্যাপক ড. আনিসুজ্জামানএর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজকালের কন্ঠ /এএ /এমএম

প্রিন্ট করুন