Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৬, ২০২৩ , ১২:৩২ অপরাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন তাসকিন

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : সুপার ফোরের প্রথম ম্যাচ দিয়েই ইতি ঘটছে এশিয়া কাপের পাকিস্তান পর্বের। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ হবে শ্রীলংকার কলম্বোতে অবস্থিত প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচে যেমন রান দেখা গেছে, তেমনি ছিল প্রচণ্ড গরম। লাহোরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তার সঙ্গে আছে বাতাসের আর্দ্রতা ও দিবা-রাত্রির সূচি। তবে বাংলাদেশ দলের তাসকিন জানাচ্ছেন এমন পরিবেশেও নিজেদের রিকোভারি ঠিকঠাকই করছেন তারা।

দলের বর্তমান অবস্থা নিয়ে তাসকিন বলেন, শুধু পেস বোলারদের জন্য না। যে কারও জন্যই এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা বেশ কঠিন। তাও যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সে ক্ষেত্রে আমরা আমাদের রিকোভারিতে বেশি খেয়াল রাখছি। একই সঙ্গে টিমের ফিজিও-ট্রেনার তারাও আমাদের অনেক সাহায্য করছে। আমরা আমাদের নিজেদের যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করেছি যেন আমরা সবাই সুস্থ থেকে খেলতে পারি। অবশ্যই চ্যালেঞ্জিং তাও এর মধ্যেই সেরাটা খেলতে হবে।

উল্লেখ্য, হিসাবের মারপ্যাঁচ পেরিয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। বুধবার (৬ সেপ্টেম্বর) প্রথম পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচের পরেই দুই দল উড়াল দেবে কলম্বোতে। ৯ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে খেলা। আর সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

 

প্রিন্ট করুন