পটুয়াখালীতে বিরল প্রজাতির তক্ককসহ ৪জনকে আটক করেছে ডিবি পুলিশ | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে বিরল প্রজাতির তক্ককসহ ৪জনকে আটক করেছে ডিবি পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৪, ২০২০, ৮:৪৬ অপরাহ্ন
পটুয়াখালীতে বিরল প্রজাতির তক্ককসহ ৪জনকে আটক করেছে ডিবি পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ মে রাত ১১টায় পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর বলাকায় মার্কাজুল মডেল মাদ্রাসা সামনে থেকে জাকারিয়া (৪০),রিয়াজ উদ্দিন আকন (৪২), জলিল র্মৃধা(৩৫)এবং মোঃ সুজা (৩৫) কে বিরল প্রজাতির তক্ককসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা জানায় তারা তক্কক অপরাপর সহযোগীদের সহায়তায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী এলাকা থেকে কলাপাড়ায় এনেছে এবং
এটি পাচার করার জন্য ক্রেতাদের সাথে যোগাযোগের সময় তাদেরকে আটক করে ডিবি পুলিশ।

এব্যাপারে ১৪ মে বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান এক সংবাদ সম্মেলেন এ তথ্য জানান। তিনি আরও জানান আসামীদের আরও চক্র রয়েছে তাদের গ্রেফতার চলমান রয়েছে। আটকদের র বিরুদ্ধে বন্য প্রানী সংরক্ষণ পাচার আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ডিবি ওসি মোঃ শাহজাহান খানসহ পুলিশের কর্মকর্তা প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /বাদল /মিজান