Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৪, ২০২০ , ৭:১৬ অপরাহ্ণ

অসহায়, গরিব ও কর্মহীনদের মাঝে সবজি দিল স্বেচ্ছাসেবক লীগ

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায়, গরিব ও কর্মহীনদের মাঝে সবজি বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বুধবার বিকালে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের জন্য ফ্রি সবজি বাজারের আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দেবাশীষ বিশ্বাস, বর্তমান সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ কেন্দ্রীয় ও নগরের অন্যান্য নেতারা।

এ সময়ে নির্মল রঞ্জন গুহ বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান। যতদিন এই মহামারী বিপর্যয় না কাটবে ততদিনই স্বেচ্ছাসেবক লীগ মানুষের পরম সতীর্থ হয়ে কাজ করবে।

আফজালুর রহমান বাবু বলেন, স্বেচ্ছাসেবক লীগ অতীতেও সকল বিপর্যয়ে মানুষের পাশে ছিল, দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে আছে এবং থাকবে।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন