Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ , ৬:৫৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জ এবং সাতক্ষীরায় দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ লক্ষ্যে দুটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

দুটি আইনের খসড়া হলো- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ আইন, ২০২৩ এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’।

 

প্রিন্ট করুন