Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ

শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি ছাইদুর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২১:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ফেনী জেলার সদর থানার মামলা নং-১৩/১৫৫, তারিখ-০৫/০৫/২০২৩ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারা।

উক্ত নাবালিকা মেয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি সৌরভ চৌধুরী শরীফ @ছাইদুর রহমান (২১), পিতা মোহাম্মদ মামুন, সাং-উত্তর নিলক্ষী, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

প্রিন্ট করুন