Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ , ৩:২৭ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে মহান নেতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

পুলিশ প্রধান সিনিয়র সচিবের পদমর্যাদা পাওয়ায় টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ সোমবার শ্রদ্ধা নিবেদন করেন বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। এ সময় পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন