অমার্জনীয় ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে, বড় হতাশা নিয়েই এশিয়া কাপ মিশন শুরু করে টাইগাররা। তিন দলের গ্রুপে শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সেখানে প্রথম ম্যাচে হেরে নিজেদের অবস্থানকে কঠিন করে তুলেছে সাকিব বাহিনী। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য টুর্নামেন্টে টিকে থাকার লড়াই।
শ্রীলংকার বিপক্ষে পরাজয়ে নাজমুল শান্ত ছাড়া দলের অন্য ব্যাটসম্যানরা চরমভাবে হতাশ করছেন। ৪৪ বল আগেই অলআউট হয়ে ব্যাটিং ব্যর্থতাকে প্রকট করে তুলেছে।
এশিয়া কাপে হাইব্রিড মডলের কারণে চার দিনের ব্যবধানে বাংলাদেশকে দুটি ম্যাচ খেলতে হচ্ছে দুটি ভিন্ন দেশে। প্রথম ম্যাচ শ্রীলংকায় খেলে দ্বিতীয় ম্যাচ খেলতে হচ্ছে পাকিস্তানে। এতে ভ্রমণজনিত ক্লান্তিতে ভুগতে হবে দলকে। তাছাড়া আফগানদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, রান রেটের হিসাবটাও গুরুত্বপূর্ণ।
ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ, হঠাৎ করেই যেন নিজেদের প্রিয় ফরম্যাটে অচেনা এক দল। অভিজ্ঞ তামিম ইকবাল, অসুস্থতার জন্য লিটন দাস এবং লোয়ার মিডেল অর্ডারে মাহমুদুল্লাহর অনুপস্থিতি, প্রথম ম্যাচে ভূগিয়েছে দলকে। আফগানদের বিপক্ষে জিততে হলে, দলের সব ডিপার্টমেন্টকে জ্বলে উঠতে হবে।
দলের প্রধান শক্তি স্পিন বোলিং। রাশিদ খান, মুজির উর রহমান, মো. নবীদের সাথে পেস বোলিংয়ে ফারুকী, গুলবদিন নাইব ও করিম জান্নাতকে নিয়ে বেশ ব্যালেন্স অ্যাটাক তাদের। তাদের ব্যাটিং লাইন আপে আছেন বেশ কয়েকজন আক্রমনাত্বক ব্যাটসম্যান। ওয়ানডে ফরম্যঅটে বেশ একাসাইটিং দল আফগানিস্তান।
আপনার মতামত লিখুন :