Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৪, ২০২০ , ১২:০৭ অপরাহ্ণ

ঘটমাঝি ইউনিয়নে ৩শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন: রনি ভূইয়া

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান : এ যেন প্রকৃতির জারি করা কার্ফ্যু, যা মানতে বাধ্য বিশ্ববাসী। (কোভিড-১৯) করোনা ভাইরাস নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে করোনা। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বাংলাদেশে করোনা আতঙ্ক দুনিয়ার অন্য আর দশটি দেশের মতোই ধর্মপ্রাণ মুসল্লির এই দেশে কম বেশি আতঙ্কে আছে সবাই। কে ধনী, কে বিখ্যাত এসব বিচার করেনা করোনা। সবাইকে আক্রমণ করে। এ পরিস্থিতিতে একে-অপরের সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পল্টন থানার সাধারন সম্পাদক মোঃ রাকিব হোসেন রনি ভূঁইয়া

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম এর নির্দেশে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন রনি ভূঁইয়া মাদারীপুর জেলার ঘটমাঝি ইউনিয়নে নিজ এলাকায় ৩শতাধিক অসহায়,কর্মহীন,গরিব ও দিনমজুরের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ।

রনি ভূঁইয়া বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বাবুল হাওলাদার সহ আওয়ামীলীগ,যুবলীগ সেচ্ছাসেবকলীগ ছাএলীগের নেতৃবৃন্দ ।

আজকালের কন্ঠ / মিজান

প্রিন্ট করুন