Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৩ , ১১:০৫ পূর্বাহ্ণ

নড়াইলে মতুয়া মিশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃনড়াইলে হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরী। হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মতুয়া রত্ন বলদেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলন উদ্বোধন করেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামীলীগের সহ-সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এস, এম আসিফুর রহমান বাপ্পী, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়ামাতা সুর্বনা ঠাকুর, রোটারিয়ান ড.শরীফ আশরাফুজ্জামান, রোটারিয়ান ফরিদা ইয়াসমীন।

স্বাগত বক্তব্য রাখেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন জেলা কমিটির সাধারন সম্পাদক অসীম পাল।

কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে শত মত মতুয়া ঢাক-ঢোল পিটিয়ে অংশগ্রহণ করেন। মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তৃতা করেন।

প্রিন্ট করুন