আজকালের কন্ঠ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে আগে মিসকিন বলা হতো। তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করা হয়েছিল বাংলাদেশকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। এদেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
গত শনিবার (২ সেপ্টম্বর) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যে ছোটখাট বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার করিম শাহরিয়া ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম.জি হাক্কানী প্রমুখ।