Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২, ২০২৩ , ৬:৩৭ অপরাহ্ণ

টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত ৫০

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, টাঙ্গাইলে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০১ জনে। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ছয়জন, মধুপুর উপজেলায় পাঁচজন, মির্জাপুর উপজেলায় ২২ জন, ধনবাড়ী উপজেলায় চারজন ও গোপালপুর উপজেলায় আরও চারজন রয়েছেন।

ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, টাঙ্গাইলে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫৩ জন। এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন।

প্রিন্ট করুন