চকরিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান | Daily AjKaler Kontho

চকরিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৩, ১:১৯ অপরাহ্ন
চকরিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান

আজকালের কন্ঠ ডেস্ক : চকরিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা সাহিত্য মেলা ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব জাফর আলম বি.এ(অনার্স),এম.এ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফজলুল করিম সাঈদী এবং চকরিয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক দরিয়া নগরের কবি,জাতিসত্ত্বার কবি ও বীর মুক্তিযোদ্ধা জনাব মুহম্মদ নুরুল হুদা।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক জনাব মুহম্মদ শাহীন ইমরান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জেপি দেওয়ান,চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব এ.কে. এম গিয়াস উদ্দিন ,সাহিত্যিক ডা: ভাগ্যধন বড়ুয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।