স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে টাইগারদের সুপার ফোরে খেলার সমীকরণও অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে চলে যাবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শর্ত হলো- পরবর্তী ম্যাচটা অবশ্যই জিততে হবে সেই সাথে কিছু শর্তও পূরণ করেই জিততে হবে সাকিব-মুশফিকদের।
আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে সাকিব বাহিনী। তবে এমন ভ্রমণ ক্লান্তি কাটিয়ে আফগানিস্তান ম্যাচের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত হতে পারবে তা নিয়েও আছে সন্দেহ! তার ওপর মাঠে নামতে হবে বড় সমীকরণের চিন্তা মাথায় নিয়ে।
নাজমুল হাসান শান্তই পাল্লেকেলেতে একা হাতে লড়ে গেছেন। শান্তর ৮৯ রান সত্ত্বেও এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। যবাবে ৫ উইকেট হারিয়ে ১১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে লঙ্কানরা।