Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩১, ২০২৩ , ১:১৯ অপরাহ্ণ

গাজীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে সশস্ত্র মহড়া দিয়ে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুইজন আহত হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) রাত ১১টার পর মাওনার প্রশিকা মোড় এলাকায় দুই দফায় গুলির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি এবং ভাঙচুর করা হয় আজিজুর রহমান জন নামে এক ব্যবসায়ীর তিনটি গাড়ি।

এ সময় আহত হন মাইনুল ও আল আমিন নামে দুই ব্যক্তি।মাদক কারবারের দ্বন্দ্বের জেরেই এ ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম নাসিম ঘটনা সত্যতা জানিয়ে বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রিন্ট করুন