Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩১, ২০২৩ , ১২:৩২ অপরাহ্ণ

মশা মারতে ৪৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মশা মারতে ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ধরা হয়েছে ৪৬ কোটি ৭৫ লাখ; যা মোট বাজেটের ০.৬৯ শতাংশ।

গত অর্থবছরে এই বাজেট ধরা হয়েছিল ৩০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে এই বাজেটকে প্রকৃত সংশোধিত করে এ খাতে ব্যয় করা হয়েছিল ৩১ কোটি ১০ লাখ টাকা।

নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে সোমবার বিকালে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার চতুর্থ বাজেট ঘোষণা।

এর আগে গত ১৩ জুলাই ডিএসসিসির দ্বিতীয় পরিষদের একবিংশতম করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭২৮ কোটি ১৪ লাখ টাকা, রাজস্ব আয় ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ, অন্যান্য আয় ১০২ কোটি ৭৫, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৫২৩ কোটি ৮২ লাখ টাকা।

এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা। এতে মধ্যবর্তী সংশোধিত বাজেট ধরা হয়েছিল ৬ হাজার ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে প্রকৃত সংশোধিত বাজেট ধরা হয়েছিল ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকা।

 

প্রিন্ট করুন